৭০ হাজার টাকার শাড়িতে অনন্যা কঙ্গনা

প্রচ্ছদ » Uncategorized » ৭০ হাজার টাকার শাড়িতে অনন্যা কঙ্গনা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আলোচনায় থাকতে তার জুড়ি নেই। কিছুদিন আগেই নিজের জন্মদিনে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘থালাইভি’র ট্রেলার। এখানে তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কিংবদন্তি অভিনেত্রী জয়ললিতার ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে।

ইতিমধ্যেই ছবির ট্রেলার প্রশংসিত হয়েছে। সিনেমাটির বেশ কিছু লুকও ভাইরাল হয়েছে কঙ্গনার।

এদিকে এ সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে গায়ে কাঞ্জিভরম জড়িয়ে ভারতীয় রমণীর বেশে ধরা দিলেন বলিউড ‘কুইন’। তাকে এদিন কালো এবং এপ্রিকোট রঙা কাঞ্জিভরমে দেখা যায়। কালো ব্লাউজের সঙ্গে সোনালি জরির কাজ করা কাঞ্জিভরমে ঝলমলিয়ে উঠেছিলেন তিনি।

তবে যখন জানা গেল, ভারতীয় মুদ্রায় এই শাড়ির দাম প্রায় ৫৮,০০০ রুপি যার বাংলাদেশি মূল্যমান প্রায় ৭০ হাজার টাকা তখনই নারী ভক্তরা শাড়িটি নিয়ে আগ্রহী হয়ে উঠলেন। অনেকেই তাদের স্বামী ও প্রেমিকদের ট্যাগ দিয়ে বলছেন ওই শাড়ি যোগার করে দিতে।

ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে অতীতের বলিউড স্টাইল ধরা পড়েছিল কঙ্গনার সাজের মধ্যে। পরিপাটি করে চুল আঁচড়ে মাথায় ফুল লাগিয়েছেন। মুখে হালকা মেকআপের সঙ্গে ঠোঁটে ন্যুড লিপস্টিকের ব্যবহার করেছেন। চোখে আই মেকআপ এবং গালে ব্লাশার ব্যবহার করেছেন তিনি। গলায় কুন্দনের হার এবং কানে কুন্দনের দুল, দুই হাতে ডিজাইনার চুড়ি পরেছেন।

অভিনেত্রীর কপালের ছোট লাল টিপ তার সাজের সৌন্দর্যকে আরো এক ধাপ বাড়িয়ে তুলেছে। বাঁ হাতে বড় আংটি পরেছেন। তানু ওয়েডস মানু অভিনেত্রী জন্মদিন পার্টি এবং ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে মূলত এই সাজে ধরা দিয়েছেন। সেই ছবিও সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন তিনি।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ মার্চ, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০