৭ অক্টোবর অনলাইনে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের লটারি

প্রচ্ছদ » Uncategorized » ৭ অক্টোবর অনলাইনে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের লটারি

Associate Oxygenপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সম্প্রতি বাজার থেকে অর্থ সংগ্র‌হের প্র‌ক্রিয়াধীন অবস্থায় থাকা অ্যাসোসিয়েটেড অক্সিজেনের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) লটারির তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানি আইপিও লটারি আগামী ৭ অক্টোবর অনলাইন প্লাটফর্মে আয়োজন করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কাছে আবেদন করেছে।

বিএসইসির অনুমতি পেলে ঐদিন লটারি অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজন অনুযায়ী তারিখ পরিবর্তন হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে কোম্পানির আইপিওতে বিনিয়োগকারীদের প্রায় সা‌ড়ে ৩১ গুণ আবেদন জমা পড়েছে।

তথ্য ম‌তে, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার পেতে বিনিয়োগকারীরা ১০ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আইপিও আবেদন গ্রহণ করা হয়। তাতে দেখা যায় কোম্পা‌নি‌টির ১৫ কোটি টাকার শেয়ার পেতে ৪৭১ কোট ১৬ লাখ ৭০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৫১ কোটি ৫৭ লাখ টাকার এবং সাধারণ বি‌নি‌য়োগকারী‌দের (এনআর‌বিসহ) ৪১৯ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকার আবেদন জমা হ‌য়ে‌ছে।

এর আগে গত (১৬ জুলাই) অনুষ্ঠিত বিএসইসির ৭৩২তম কমিশন সভায় অ্যসোসিয়েটেড অক্সিজেনের প্রাথমিক গণ-প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্র মতে, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। আর এর মাধ্যমে ইস্যুর মাধ্যমে বাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে তারা। পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে কোম্পানিটি মজুদ ছাউনি, প্লান্ট সেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ মেটাবে।

অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫১ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৭.৩৭ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৪ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০