৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দীতে বিএনপির জনসভা

প্রচ্ছদ » Uncategorized » ৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দীতে বিএনপির জনসভা

bnpপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি জনসভা করার ঘোষণা দিয়েছে দলটি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওই জনসভা করার কর্মসূচি দিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার বিকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, ‘গণতন্ত্রের মা’বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশের বিভিন্ন কারাগারে অন্যায়ভাবে কারান্তরীণ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে।’

রুহুল কবির রিজভী জানান, আগামীকাল বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।

তিনি বলেন, গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহাতামাশার নির্বাচন। চরম মিথ্যাচার, অনুশোচনাহীনতা ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে নির্লজ্জভাবে ম্যানুফ্যাকচার্ড ভোটের ফল ঘোষণা করে নিজেরা আত্মপ্রসাদ লাভ করলেও জনগণকে বোকা বানানো যায়নি। মহাভোট ডাকাতির মহাসমারোহ জনগণ দিব্যচোখে অবলোকন করেছে।

রিজভী আরো বলেন, ‘ভুয়া ভোটের মিথ্যা জয়ের অহংকারে ধানের শীষের নেতাকর্মী, সমর্থকসহ গরিব মানুষের বাড়িঘর, দোকান, বাজার ভেঙে ফেলা হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের ঘরছাড়া করা হয়েছে।’

উল্লেখ্য, গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার। এরপর হাইকোর্টে তার কারাদণ্ড আরও পাঁচ বছর বৃদ্ধি পায়। তার কারাদণ্ডের বিরুদ্ধে গত বছর ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করেছে বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০