৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

প্রচ্ছদ » জাতীয় » ৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৯ ঘণ্টা পর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া ফেরি ঘাট থেকে রো রো ফেরি শাহজালাল নামে একটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে।

জানা যায়, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী রজনীগন্ধা ও ফরিদপুর নামের দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মধ্য পদ্মায় আটকা পড়ে। নৌরুটে দুর্ঘটনা এড়াতে (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে আসায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মাঝ নদীতে আটকে থাকা ফেরিগুলো তীরে এসে পৌঁছেছে এবং ফেরিতে থাকা যানবাহনগুলোকে আনলোড করা হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম বলেন, সকাল সাড়ে ৬টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। পাটুরিয়া ঘাট থেকে রো রো ফেরি শাহজালাল নামের একটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। অপেক্ষাকৃত যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে বলেও জানান তিনি।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৫ জানুয়ারি ,২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১