৯ ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » ৯ ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডগুলো হলো: প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রিমিয়ার ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ড ফান্ড স্কীম ওয়ান, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড এবং আইসিবি ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রিমিয়ার ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ড ফান্ড স্কীম ওয়ান, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড এবং আইসিবি ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ২৯ অক্টোবর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ফান্ডগুলোর সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার পাশাপাশি প্রকাশ করা হবে।

এদিকে, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ২৯ অক্টোবর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১