টানা ছয় দিন পতনে বাজার
প্রচ্ছদ » Uncategorized » টানা ছয় দিন পতনে বাজারপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এবং চট্টগাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছ। ডিএসই’র প্রধান সূচক টানা ৬ কার্যদিবস ধরে পতনে বিরাজ করছে।
পাশাপাশি লেনদেনেও ভাটা পড়েছে। আজ চলতি মাসে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) সূচকের পতনের ধারাবাহিকতায় রয়েছে।
আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসিএক্স ৩৬.১৩ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ কমে ৫৪৬০ পয়েন্টে অবস্থান করছে। পাশাপাশি শরিয়াহ সূচক এবং ডিএসই-৩০ সূচক যথাক্রমে ৫ এবং ৬ পয়েন্ট কমেছে। এদিন ডিএসই-তে মোট ৫৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা এর আগের কার্যদিবসে ছিল ৬৮৭ কোটি টাকা। অর্থাৎ লেনদেন ২০ শতাংশ কমেছে। ডিএসই-তে লেনদেন হওয়া মোট ৩২৬টি কোম্পানির মধ্যে বেড়েছে ৮৪টির এবং কমেছে ২০৫টি কোম্পানির শেয়ার দর।
আজ ডিএসই-তে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিট গুলো হলো: ডোরিন পাওয়ার, আরএসআরএম, এসিআই, শাহজিবাজার পাওয়ার, লঙ্কা-বাংলা ফাইন্যান্স এবং বিডি ফাইন্যান্স। শীর্ষে থাকা ডোরিন পাওয়ারের ৩০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অপরদিকে আজ দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮ কোম্পানিই আর্থিক খাতের। বাকী দুটি ব্যাংকের। এগুলোর মধ্যে, ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর ৯.৬২ শতাংশ, এক্সিম ব্যাংকের ৯.৫৫ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৯.২১ শতাংশ, রূপালী ব্যাংকের ৮.৫৫ শতাংশ এবং বিডি ফাইন্যান্সের শেয়ার দর ৮.০৩ শতাংশ কমেছে।
এছাড়া দর বাড়ার শীর্ষে রয়ছে নর্দার্ণ জুট, অ্যাম্বি ফার্মা, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এশিয়া ইন্স্যুরেন্স এবং রেণউইক যজ্ঞেশ্বর।
এদিকে, সিএসই’র প্রধান সূচক সিএএসপিআই ১১৩.৯২ পয়েন্ট কমে ১৬৯০৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসই’র অন্য সূচক গ্রলোর মধ্যে কেবল ব্লুচিপ সূচক সিএসই-৩০ ৭.১৩ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসই-তে মোট ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসই-তে লেনদন হওয়া মোট ২২৭টি কোম্পানির মধ্যে ৫০টির দর বেড়েছে এবং ১৫৮টি কোম্পানির শেয়ার দর কমেছে।








