কুষ্টিয়ায় ‘মদ পানের পর’ অসুস্থ হয়ে তিন যুবকের মৃত্যু

প্রচ্ছদ » Uncategorized » কুষ্টিয়ায় ‘মদ পানের পর’ অসুস্থ হয়ে তিন যুবকের মৃত্যু

 

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কুষ্টিয়ায় ‘মদ পানের পর’ অসুস্থ হয়ে তিন যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এরা হলেন, খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের ভবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩৫) এবং সদর উপজেলার বড় আইলচারা গ্রামের তপন বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (২১)।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার বলেন, “দুর্গা পূজার উৎসবের আনন্দে অ্যালকোহল পান করে গুরুতর অসুস্থ হন তারা।”

মঙ্গলবার রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে পরিবারের লোকজন আলাদাভাবে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনেরই মৃত্যু হয়।

এ বিষয়ে স্বজনরা হাসপাতালে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, ‘বিষাক্ত মদপানে’ তিন যুবকের মৃত্যুর এ ঘটনা তারা খতিয়ে দেখছেন।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৮ অক্টোবর ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০