প্রচ্ছদ » Uncategorized »

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: ২০০৩ সালে ফেনীর সোনাগাজীতে মাকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ বছরের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৯ বছর ধরে পলাতক আসামি মো. লাতুকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৭ অক্টোবর) রাতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ২০০৩ সালের ১৩ মে রাতে সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন থেকে মা-মেয়েকে তুলে নিয়ে যান আবুল কাশেম, মো. লাতু, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফারুক। পরে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষণ করেন তারা।

এ ঘটনায় চলতি বছরের ১৪ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ধর্ষণ মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, আবুল কাশেম, মো. লাতু ও জাহাঙ্গীর আলম। খালাস পেয়েছেন মোহাম্মদ ফারুক। রায় ঘোষণার সময় আদালতে মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন। অন্য আসামিরা ছিলেন পলাতক।

র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, মামলার পর থেকেই পলাতক ছিলেন আসামি লাতু। গত ১৯ বছর ধরে তিনি পলাতক। এ ঘটনায় র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৯ বছর ধরে পলাতক আসামি মো. লাতুকে বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মঙ্গলবার (১৮ অক্টোবর) র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৭ অক্টোবর , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১