কেসিসি : পিন্টুর ওপর হামলার তদন্তে গিয়ে ওসি আক্রান্ত

প্রচ্ছদ » Uncategorized » কেসিসি : পিন্টুর ওপর হামলার তদন্তে গিয়ে ওসি আক্রান্ত

KCCখুলনা প্রতিনিধি : খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী সুলতান মাহমুদ পিন্টুর ওপর হামলার ঘটনা তদন্তে গিয়ে খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশারফ হোসেন বিক্ষুব্ধ জনতা কর্তৃক আক্রান্ত হয়েছেন।

শনিবার রাতের এ ঘটনার পর তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালিশপুর থানা পুলিশের এসআই রত্নেশ্বর রায় জানান, রাতে ঘটনার খবর পেয়ে ওসি সরদার মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং প্রকৃত ঘটনাটি বোঝার চেষ্টা করে। স্থানীয় জনতা কয়েকটি শব্দ শোনার কথা বলে। কিন্তু পুলিশ এ ধরনের কোনো আলামত না পেয়ে আরো গভীরে তদন্ত করতে অগ্রসর হয়। এ অবস্থায় উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে ওঠে। তখন হাতাহাতির ঘটনাও ঘটে। এতে ওসি আক্রান্ত হন। তিনি মাথায় আঘাত পান। তাকে রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি মনিটরিং করছেন। তারা জানান, ঘটনাস্থলে বোমা বিস্ফোরণ বা গুলির তেমন কোনো আলামত পাওয়া যায়নি।

স্থানীয় জনতার দাবি, রাত সাড়ে ৯টার দিকে খালিশপুরের উত্তর কাশিপুর যমুনার পুরাতন সেলস সেন্টারের সামনে কয়েকটি বিকট শব্দ শোনা যায়। ঝড়ের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে কাউন্সিলর প্রার্থী পিন্টুর ওপর হামলা হয় বলে জানার পরই পুলিশ বিষয়টি তদন্তে যায়।

খুলন মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং প্রধান এডিসি সোনালী সেন বলেন, ‘রাতে ঘটনা তদন্তে যাওয়ার পর খালিশপুর থানার ওসিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০