প্রতিবন্ধীদের ক্রিকেট সিরিজ দুদেশের সম্পর্ক সুদৃঢ় করবে

প্রচ্ছদ » Uncategorized » প্রতিবন্ধীদের ক্রিকেট সিরিজ দুদেশের সম্পর্ক সুদৃঢ় করবে

Cricket_Seriesনিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ এবং ভারতের শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেট সিরিজ দুদেশের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় করবে। শারীরিক প্রতিবন্ধীদের খেলাধুলার পাশাপাশি সমাজ উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন আয়োজিত ‘আন্তর্জাতিক হুইল চেয়ার টি২০ ক্রিকেট সিরিজ (বাংলাদেশ বনাম ভারত)-২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার।

তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের সিরিজ শুধু বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি বাংলাদেশ বনাম ভারতের শারীরিক প্রতিবন্ধীদের উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার দেব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সালমা আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০