শাকিবের রানি বুবলী!

প্রচ্ছদ » Uncategorized » শাকিবের রানি বুবলী!

shakibপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শাকিব খান ও বুবলী অভিনীত ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে এরই মধ্যে। ছবিটি সেন্সরেও জমা পড়েছে। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদে মুক্তি পাবে ছবিটি। ছবি মুক্তির আগে এবার প্রকাশিত হলো ছবিটির প্রধান গানটি।

দেখা যাচ্ছে ‘ও রানি’ শিরোনামের গানটির সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব খান ও শবনম বুবলী। ‘ও রানি তোয়াঁর লাগি পালকী সাজাইছি, চোখত নজর দিয়া হাজার ভেলকি দেখাইছি, তোরে বউ বানামু’ এমন গানের কথায় ঠোঁট মিলিয়ে বুবলীর সঙ্গে নাচছেন শাকিব।

গানটি প্রকাশ করা হয়েছে শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেলে। সোমবার রাতে প্রকাশিত হওয়া গানটি একদিনের মধ্যে এক লাখ ৭০ হাজারেরও অধিকবার দেখা হয়েছে। চট্টগ্রাম এবং নোয়াখালীর আঞ্চলিক ভাষার গান এটি। এই গানে প্রথমবারের মতো চট্টগ্রাম ও নোয়াখালীর ভাষার গানে ঠোঁট মিলিয়েছেন শাকিব-বুবলী।

এ গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত করেছেন শাহারিয়ার রাফাত। দ্বৈত কণ্ঠের গানে কণ্ঠ দিয়েছেন ঐশী এবং রাফাত নিজেই। আর এই গানের কোরিওগ্রাফি করেছেন ভারতীয় নৃত্য পরিচালক বাবা যাদব। থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে গানটির শুটিং হয়েছে।

গেল বছরের অক্টোবরে এফডিসিতে মহরতের মাধ্যমে শুরু হয় ‘চিটাগাইংয়া পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবির শুটিং। এরপর নভেম্বরে শুটিং হয় ময়মনসিংহে আর গানের শুটিং হয় থাইল্যান্ডে।

পরিচালক উত্তম আকাশ বলেন, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের দুই পরিবারের দ্বন্দ্ব ও প্রেম ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এই ছবিটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করবেন বলে বিশ্বাস করি। আগামী ঈদে দেশব্যাপী মুক্তি দেয়া হবে রোমান্টিক ও কমেডি গল্পের এই ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০