ওএসডি ডাক্তারদের খুঁজে পেতে বেতন বন্ধের হুমকি

প্রচ্ছদ » Uncategorized » ওএসডি ডাক্তারদের খুঁজে পেতে বেতন বন্ধের হুমকি

healthনিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদফতর থেকে ওএসডি (অফিসার্স অন স্পেশাল ডিউটি) হয়ে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সে অধ্যয়ন, প্রশিক্ষণ ও কর্মরত চিকিৎসকদের সঠিক পরিসংখ্যান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে নেই। এবার তাদের খুঁজে পেতে বেতন বন্ধের হুমকি দিয়েছে মন্ত্রণালয়।

গত ১৩ মে (রোববার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পারসোনাল শাখা-৩ এর উপসচিব রোকেয়া বেগম বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের কাছে কোন প্রতিষ্ঠানে কতজন চিকিৎসক ওএসডি আছেন, কতজন কোর্সে বা প্রশিক্ষণের আছেন কিংবা হাসপাতালের কর্মরত রয়েছেন তা জানতে চেয়ে চিঠি দিয়েছেন।

চিঠিতে নির্ধারিত ছকে ওএসডি চিকিৎসকদের মে মাসের বেতন বিলের সাথে তাদের নাম ও কোড নম্বর, বর্তমান কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঠিকানা, কোন তারিখ থেকে ওএসডি হিসেবে কর্মরত রয়েছেন, যে আদেশে ওএসডি করা হয়েছে তার স্মারক নম্বর লিখে দিতে বলা হয়েছে। অন্যথায় বেতনভাতা বন্ধ করা হবে।

স্বাস্থ্য অধিদফতরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. এহতেশামুল হক চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, মূলত উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের জন্য চিকিৎসকদেরকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি দেখিয়ে স্বল্প ও দীর্ঘ মেয়াদ বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়। এ ধরনের চিকিৎসকের সংখ্যা আনুমানিক হাজার চারেক হতে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বর্তমানে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল থেকে ওএসডি হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ দেয়া চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ ছাড়াও হাসপাতালে ওএসডিকৃত চিকিৎসকের সংখ্যা অনেক।

নিয়মিত প্রতিবেদন দাখিল না করায় তারাও এ ধরনের চিকিৎসকের সঠিক সংখ্যা জানেন না। অনেকেই উচ্চশিক্ষা কিংবা র্কোস শেষ করার পরও তথ্য না দেয়ায় সঠিক সংখ্যা নির্ণয়ে মাঠে মানা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০