পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার ৪ খাতের কোম্পানি শতভাগ শেয়ার দর হারিয়েছে। খাতগুলো হলো- পাট খাত, সেবা ও আবাসন, পর্যটন ও ভ্রমণ এবং কাগজ ও মূদ্রণ খাত।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই তথ্য অনুযায়ী, আজ লেনদেন শেষে পাট খাতে থাকা মোট ৩টি কোম্পানির দর কমেছে। এর মধ্যে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানির ১.১৭ শতাংশ, জুট স্পিনার্সের ১.১৫ শতাংশ এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ২.৬৮ শতাংশ দর কমেছে।
সেবা ও আবাসন খাতের মধ্যে ইস্টার্ন হাউজিংয়ে দশমিক ৬৩ শতাংশ, সাইফ পাওয়ার টেকে দশমিক ৭৬ শতাংশ, সমরিতায় ১ দশমিক ২৬ শতাংশ এবং সামিট অ্যালায়েন্স পোর্টে দর কমেছে ২ দশমিক ৬৩ শতাংশ।
পর্যটন খাতের লেনদেন হওয়া ৩ কোম্পানিরই দর কমেছে। এর মধ্যে পেনিনসুলা চিটাগাংয়ে ১ দশমিক ২০ শতাংশ, ইউনিক হোটেলে ১ দশমিক ৫০ শতাংশ এবং ইউনাইটেড এয়ারওয়েজে ২ দশমিক ২৭ শতাংশ দর কমেছে।
এদিকে বিবিধ খাতে লেনদেন হওয়া ১২ কোম্পানির মধ্যে ১১টির দর কমেছে। ১টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।








