monnu-LAGOপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১১০ টাকা ৩ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ এক হাজার ৮৭৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৩৩ বারে ৪ হাজার ৭৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৬ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৯২ শতাংশ।

আজ শেয়ারটি সর্বশেষ ১১৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩ হাজার ১১০ বারে ১৫ লাখ ১৫ হাজার ৬৪০টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন ব্যাংকের ১ টাকা ৪০ পয়সা বা ৩ দশমিক ৯৩ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কুইন সাউথ টেক্সটাইল মিলস, স্ট্যাইল ক্রাফট, বিজিআইসি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ফনিক্স ইন্স্যুরেন্স, পাইনিয়র ইন্স্যুরেন্স ও ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০