পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেন আগামী ২০ মে, রোববার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার গতকাল ১৬ মে স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আজ কোম্পানিগুলোর লেনদেন স্পটে শেষ হবে।
রেকর্ড ডেটের পর আগামী ২১ মে, সোমবার থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।








