লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো রিফুয়েলিং
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো রিফুয়েলিং
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের শীর্ষে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। আজ কোম্পানিটি ১৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৭ হাজার ৯০৭ বারে ২৯ লাখ ৯৭ হাজার ৬৭৯টি শেয়ার হাতবদল করেছে।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। আজ কোম্পানিটির ২ হাজার ৩৬০ বারে ১১ লাখ ৩০ হাজার শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ১৩ কোটি ২৩ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা কুইন সাউথ টেক্সটাইল এক হাজার ৯৬১ বারে ১১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, লিগ্যাসি ফুটওয়্যার, অ্যাডভেন্ট ফার্মা, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, মুন্নু সিরামিক ও ব্রাক ব্যাংক লিমিটেড।








