টপটেন গেইনার অ্যাডভেন্ট ফার্মা

প্রচ্ছদ » Uncategorized » টপটেন গেইনার অ্যাডভেন্ট ফার্মা

advent-pharmaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে অ্যাডভেন্ট ফার্মালিমিটেড। আজ শেয়ারটির দর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী,শেয়ারটি আজ সর্বশেষ ৪১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৭২৫ বারে ২৫ লাখ শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ১৩ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে লিগ্যাছি ফুটওয়্যার লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ।

আজ কোম্পানিটি সর্বশেষ ৭১ টাকা দরে লেনদেন হয়। ২ হাজার ১২০ বারে কোম্পানিটি ১৫ লাখ ৩৩ হাজার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৬০ লাখ টাকা টাকা।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনট্রাকো রিফিউলিং স্টেশন, রহিম টেক্সটাইল, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, কেপিসিএল, এইচ আর টেক্সটাইল এবং গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০