থাই রাজকুমারী আসছেন আজ

প্রচ্ছদ » Uncategorized » থাই রাজকুমারী আসছেন আজ

thai raj komariপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ (২৮ মে) বিকেলে বাংলাদেশে আসছেন থাই রাজকুমারী মহাচক্রী শিরিনধরন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সফরকালে থাই রাজকুমারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা ও বেশ কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করবেন তিনি।

৩০ মে রাজকুমারী মহাচক্রী শিরিনধরন চট্টগ্রাম পরিদর্শনে যাবেন এবং সেখানে পাহাড়ের ক্ষয়রোধ করে দূষণ ও ধস ঠেকাতে জাদুর ঘাস খ্যাত বিন্না ঘাস বা ভেটিভার সেন্টারসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

এর আগে রাজকুমারী মহাচক্রী শিরিনধরন ২০১০ এবং ২০১১ সালেও বাংলাদেশ সফরে এসেছিলেন।

উল্লেখ্য রাজকুমারী মহাচক্রী শিরিনধরন থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবলের দ্বিতীয় কন্যা এবং বর্তমান রাজা মাহা ভাজিরালংকর্নের বোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০