ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

প্রচ্ছদ » Uncategorized » ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

faridpurফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ী, মাদকসেবীসহ বিভিন্ন মামলার ৫৫ জন আসামিকে গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। এ সময় ৩৪৪ পিস ইয়াবা ও ১৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জেলার ৯ উপজেলার অভিযানে আটকদের মধ্যে মাদক ব্যবসায়ী ৫ জন, মাদক সেবনকারী ১২ জন, মামলার আসামি ৮ জন, গ্রেফতারি পরোয়ানভিুক্ত ২৯ জন ও সাজাপ্রাপ্ত ১ জনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা রুজু হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, বৃহস্পতিবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০