পতনে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন
প্রচ্ছদ » Uncategorized » পতনে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও (৩১ মে) পতনে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স অর্ধশত পয়েন্ট কমেছে এবং চট্টগ্রাম স্টক স্টক এক্সচেঞ্জর (সিএসই) সার্বিক সূচক প্রায় দুইশত পয়েন্ট কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ সূচকের সঙ্গে উভয় শেয়ারবাজারে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। টাকার পরিমাণে লেনদেনও আগের দিন থেকে কমেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৪৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৮ ও ১৯৭৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৬১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনথেকে ১০০ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬১ কোটি টাকার। আজ ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮০টির, কমেছে ২১২টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৫০৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১৮, সিএসই-৩০ সূচক ১৯৬, সিএসসিএক্স ১১৪ ও সিএসআই ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৩, ১৪৯৭৮, ৯৯৮৪ ও ১১০৪ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৫টির,কমেছে ১৩১টির ও অপরিবর্তিত রয়েছে ১৮টির দর। সিএসইতে আজ ১৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন থেকে ২ কোটি টাকা কম।








