ডিএসইতে গেইনারের শীর্ষে লিন্ডে বিডি
প্রচ্ছদ » Uncategorized » ডিএসইতে গেইনারের শীর্ষে লিন্ডে বিডিপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। শেয়ারটির দর ৬২ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ১২ শতাংশ বেড়েছে। আজ এটিই ছিল কোনো কোম্পানির সর্বোচ্চ দর বৃদ্ধি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১ হাজার ২৮০ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪০৩ বারে ১৩ হাজার ৯৪০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ১ কোটি ৭৭ লাখ ১৮ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৪ দশমিক ৬৪ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৬০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
এছাড়া এদিন কোম্পানিটি ১ হাজার ১২৮ বারে ১৬ লাখ ৭২ হাজার ৫০৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ১১ লাখ ৯৮ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের ২ টাকা ৪০ পয়সা বা ৪ দশমিক ৯৮ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির ১ হাজার ৩৭৫ বারে ১৭ লাখ ৬০ হাজার ৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮ কোটি ৭৪ লাখ ২৮ হাজার টাকা।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সাইফ পাওয়ারটেক, আল-হাজ্ব টেক্সটাইল, আইডিএলসি ফাইন্যান্স, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, সালভো কেমিক্যাল এবং ইষ্টার্ণ লুব্রিকেন্টস।








