আজ থেকে নূরানী ডাইংয়ের আইপিওতে আবেদন শুরু হয়েছে

প্রচ্ছদ » লাইফস্টাইল » আজ থেকে নূরানী ডাইংয়ের আইপিওতে আবেদন শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া বস্ত্র খাতের কোম্পানি নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার কোম্পানি লিমিটেডের আইপিও আবেদন শুরু হয়েছে।

রোববার ২ এপ্রিল থেকে ১০ এপ্রিল ২০১৭ পর্যন্ত আবেদন করতে পারবেন সকল প্রকার বিনিয়োগকারীরা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৯৭তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও আবেদন অনুমোদন দেয়া হয়।

জানা যায়, আইপিওতে কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার বিক্রি করবে। বাজারে ৪ কোটি ৩০ লাখ শেয়ার বিক্রি করে কোম্পানিটি ৪৩ কোটি টাকা উত্তোলন করবে। আইপিও’র টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ঋণ পরিশোধ করবে।

৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪.৩৭ টাকা। গত পাঁচ বছরে কোম্পানিটির গড় শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৯ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল ও সিএপিএম অ্যাডভাইজরি সার্ভিসেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০