ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচা নিহত

প্রচ্ছদ » Breaking News || সারাদেশ » ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচা নিহত

noakhali-murderনোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের রামপুর গ্রামে মো. ইসমাইল হোসেন (৫২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় কুপিয়ে আহত করা হয় মো. রিপন নামে আরও এক যুবককে। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের হাড়ার বাড়ির মৃত বদু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মাছ বিক্রেতা।

বেগমগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মাহবুব হোসেন জানিয়েছেন, পাওনা টাকা নিয়ে নিহতের ছোট ভাই জাহাঙ্গীর হোসেনের সঙ্গে স্থানীয় কয়েকজনের গত দুই-তিন দিন যাবৎ ঝগড়া চলে আসছিল। তারই জের ধরে রোববার রাতে দেশীয় অস্ত্র নিয়ে রবিনসহ কিছু লোক জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালায়। এ সময় ইসমাইল ও রিপন বাধা দিতে গেলে হামলাকারীরা প্রথমে রিপনকে কুপিয়ে আহত করে।

রিপনকে রক্ষা করতে গেলে চাচা ইসমাইলকে লক্ষ্য করে হামলাকারীরা রাকশা ছুঁড়লে সেটি ইসমাইলের গলায় গেঁথে যায়। পরে বাড়ির লোকজন দুইজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন এবং আহত অবস্থায় রিপনকে হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০