সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ পাঠিয়েছে ২ কোম্পানি
প্রচ্ছদ » Uncategorized » সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ পাঠিয়েছে ২ কোম্পানি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা হয়েছে। কোম্পানি দুইটি হচ্ছে- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নগদ লভ্যাংশ বিইএফটিএন, ইএফটি এবং ওয়ারেন্টের মাধ্যমে গত ৩ মে থেকে ৩০ মে পর্যন্ত বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
আর যেসব বিনিয়োগকারীদের ব্যাংকে বিইএফটিএন সুবিধা নেই তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গত ৩০ মে পাঠানো হয়েছে।
অন্যদিকে ন্যাশনাল হাউজিংও নগদ লভ্যাংশ বিইএফটিএনের ম্যাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ইউসিবি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর ন্যাশনাল হাউজিং ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।








