ময়মনসিংহে হকার্স মার্কেটে আগুন

প্রচ্ছদ » Uncategorized » ময়মনসিংহে হকার্স মার্কেটে আগুন

mymonsingপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ময়মনসিংহ শহরের গাঙ্গীনাপাড় এলাকায় হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মার্কেটে ৩শ দোকান রয়েছে। খবর পেয়ে ময়মনসিংহ, ত্রিশাল, মুক্তাগাছা ও ঈশ্বরগঞ্জসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

তবে ওই এলাকায় প্রচুর উৎসুক জনতা ভীড় করায় ফায়ার সার্ভিসের কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ফায়ার সার্ভিসের পাশাপাশি র‌্যাব সদস্যরাও কাজ করছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় দু’ঘণ্টা আগে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। মার্কেটের প্রায় সব দোকানই আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে না আসায় এখন আশপাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দোকানে প্রচুর মালামাল তুলেছিলেন মার্কেটের ব্যবসায়ীরা। কিন্তু সেগুলোর খুব সামান্যই তারা রক্ষা করতে করতে পেরেছেন। তাদের আহাজারিতে এখন ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০