সাদুল্লাপুরে ধর্ষণের শিকার কিশোরী

প্রচ্ছদ » Uncategorized » সাদুল্লাপুরে ধর্ষণের শিকার কিশোরী

raper picগাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। বুধবার বিকেলে আশঙ্কাজনক অবস্থায় তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রাতে ওই কিশোরীর দাদি বাদী হয়ে একই গ্রামের আজম আলীর ছেলে সুজন মিয়ার নামে থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, বুধবার বেলা ১১টার দিকে ওই কিশোরী বাড়ির পাশের মাঠে ছাগল বাঁধতে গেলে আগে থেকে সেখানে ওৎ পেতে থাকা সুজন মিয়া তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে সুজন পালিয়ে যায়। তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে বিকেলে ওই কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, ধর্ষণের শিকার ওই কিশোরীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে রক্ত দেওয়া হয়েছে। তবুও সে আশঙ্কামুক্ত নয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরান হোসেন রুবেল বলেন, আসামিকে ধরতে তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০