মাইল্ড স্ট্রোক করেছে খালেদা জিয়ার

প্রচ্ছদ » Breaking News || সারাদেশ » মাইল্ড স্ট্রোক করেছে খালেদা জিয়ার

প্রতিকি ছবি।
প্রতিকি ছবি।
নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়া কারাগারে মাইল্ড স্ট্রোক করেছেন বলে ধারণা করছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসকরা। গতকাল শনিবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) মেডিসিন বিভাগের অধ্যাপক এফ এম সিদ্দিকী, নিউরো মেডিসিনের অধ্যাপক সৈয়দ ওয়াহিদুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং কার্ডিওলজিস্ট ডা. মোহাম্মদ মামুন খালেদা জিয়াকে দেখতে যান। প্রায় দেড় ঘণ্টা অবস্থান করার পর বেরিয়ে এসে চিকিৎসকরা সাংবাদিকদের জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের মস্তিষ্কে মৃদু রক্তক্ষরণ হয়েছিল বলে তাঁরা আশঙ্কা করছেন।

এফ এম সিদ্দিকী বলেন, গত ৫ জুন তিনি (জিয়া) হঠাৎ করে পড়ে গিয়েছিলেন। তিনি ওই সময়টার কথা কিছু বলতে পারছেন না। তাঁর একটি মাইল্ড স্ট্রোক হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে আরো পরীক্ষার জন্য খালেদা জিয়াকে কারাগারের বাইরে বিশেষায়িত একটি হাসপাতালে ভর্তি করতে সুপারিশ করেছি আমরা।

খালেদা জিয়াকে ঠিক কেমন দেখেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এফ এম সিদ্দিকী বলেন, ‘উনার কথায় কিছুটা জড়তা আছে, তবে কমিউনিকেশন করতে পারছেন।’ তিনি আরো জানান, চার পৃষ্ঠার একটি পরামর্শপত্র তাঁরা দিয়ে এসেছেন কারা কর্তৃপক্ষের কাছে।

গত শুক্রবার পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেন। তাঁদের বরাত দিয়ে শুক্রবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, গত ৫ জুন খালেদা জিয়া দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। এ ছাড়া তিনি তিন সপ্তাহ যাবৎ জ্বরে ভুগছেন। চিকিৎসার ব্যবস্থা নিলে খালেদা জিয়ার স্বাস্থ্যের এতটা অবনতি হতো না উল্লেখ করে রিজভী বলেন, এর প্রতিবাদে রবিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হবে।

তাঁর পছন্দের অন্য কোনো হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০