পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের প্রধান নিহত

প্রচ্ছদ » Uncategorized » পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের প্রধান নিহত

bondok jodhoপাবনা প্রতিনিধি: পাবনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের প্রধান নিজাম মন্ডল ওরফে বড় নিজাম (৪২) নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে বেড়া উপজেলার দুর্গম ঢালারচরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত নিজাম মন্ডল বেড়া উপজেলার আমিনপুর থানার মিরপুর গ্রামের জিলাল মন্ডলের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঢালারচরে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়।

১০-১২ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধের পর ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও নিজাম গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে রাত দেড়টার দিকে বেড়া হাাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত নিজাম আন্তঃজেলা ডাকাতদলের নিজাম বাহিনীর প্রধান ছিলেন। তার বিরুদ্ধে পাবনা ও রাজবাড়ী জেলায় ৭টি খুন ও ২টি অপহরণ মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে ১টি দেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি গুলির খালি কার্তুজ ও ৩টি চাপাতি উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০