পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অ্যাপেক্স ফুটওয়্যার ও ফুয়াং ফুডস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ২৭ জুন নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ৭ জুন অ্যাপেক্স ফুটওয়্যারের শেয়ার দর ছিল ৩০২ টাকা ১০ পয়সা। ২৭ জুন তা ৩৫২ টাকা ১০ পয়সায় উন্নীত হয়।
আর ফু-ওয়াং ফুডসের শেয়ার দর ১৮ জুন থেকে ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ১৫ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৯ টাকা ১০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
আর শেয়ার দুইটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।








