ইন্টারন্যাশনাল লিজিংয়ের ক্যাটাগরি পরিবর্তন
প্রচ্ছদ » Uncategorized » ইন্টারন্যাশনাল লিজিংয়ের ক্যাটাগরি পরিবর্তন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামীকাল ৯ জুলাই, সোমবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।








