পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক
প্রচ্ছদ » Uncategorized » পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ১৮ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৭ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।








