টপটেন গেইনার লিগ্যাসি ফুটওয়ার

প্রচ্ছদ » Uncategorized » টপটেন গেইনার লিগ্যাসি ফুটওয়ার

legaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনার তালিকায় উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়ার। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৮ শতাংশ বা ১৫ টাকা ২০ পয়সা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, লিগ্যাসি ফুটোয়ারের ৫ লাখ ৩৯ হাজার ১৮৩ টি শেয়ার ১৭৩ কোটি ২২ লাখ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৬৭ টাকা ৫০ পয়সায় বেচাকেনা হয়েছে। দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে কেডিএস এক্সোসিরিজ। কোম্পানির দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯০ শতাংশ বা ৮ টাকা ৩০ পয়সা দর বেড়েছে। কোম্পানির শেয়ার দর সর্বশেষ ৯২ টাকা ১০ পয়সা লেনদেন হয়েছে।

এছাড়া সাফকো স্পিনিংয়ের শেয়ার দর ৯ দশমিক ৩১ শতাংশ বেড়ে দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ২২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ার ৯ দশমিক ৯৩ শতাংশ দর বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৬০ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিকে, ডরিন পাওয়ারের শেয়ার আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৯ শতাংশ দর বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১১৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার আগের দিনের চেয়ে ১০ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১১০ টাকা ৫০ পয়সা লেনদেন হয়েছে। আরামিট সিমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪৭৬ টাকা ৮০ পয়সা লেনদেন হয়েছে। বিডি অটোকারসের শেয়ার আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫৮ শতাংশ বা ২৯ টাকা ২০ পয়সা বেড়েছে, কোম্পানির শেয়ার সর্বশেষ ৩৬৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০