মানসিক স্বাস্থ্য আইন’র খসড়ার চূড়ান্ত অনুমোদন
প্রচ্ছদ » Uncategorized » মানসিক স্বাস্থ্য আইন’র খসড়ার চূড়ান্ত অনুমোদন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ৫ লাখ টাকা জরিমানা ও ৩ বছরের কারাদণ্ডের বিধান রেখে মানসিক স্বাস্থ্য আইন-২০১৮ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা।








