বিক্রেতার সংকটে হল্টেড ৪ কোম্পানি
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতার সংকটে হল্টেড ৪ কোম্পানি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ৪ কোম্পানি। এগুলো হলো- আইটি কনসালটেন্টস, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, দুপুর ১২টার দিকে আইটিসির ক্রেতার ঘরে ৩ লাখ ৮৭ হাজার ৪২৬টি শেয়ার ৪৫.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ২০ লাখ ৭০ হাজার ৮৩৭টি শেয়ার ১ হাজার ৪৫ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৮৩ শতাংশ বেড়ে সর্বশেষ ৪৫.৮০ টাকায় লেনদেন হয়।
মেঘনা পোট ইন্ডাস্ট্রিজের ক্রেতার ঘরে ১৩টি শেয়ার ২২.৮০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ১৫ হাজার ৯৯টি শেয়ার ৬৩ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৬১ শতাংশ বেড়ে সর্বশেষ ২২.৮০ টাকায় লেনদেন হয়।
পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৩২ হাজার ১১২টি শেয়ার ২৮.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ৩ লাখ ২৬ হাজার ৯০টি শেয়ার ৪১৫ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৭৬ শতাংশ বেড়ে সর্বশেষ ২৮.১০ টাকায় লেনদেন হয়।
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ১ লাখ ৮০ হাজার ১৫৪টি শেয়ার ৪৪.৪০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ৬ লাখ ৬৭৪টি শেয়ার ৬১৪ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৪০ শতাংশ বেড়ে সর্বশেষ ৪৪.২০ টাকায় লেনদেন হয়।








