মানবতাবিরোধী অপরাধ : মৌলভীবাজারের চারজনের ফাঁসির আদেশ
প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » মানবতাবিরোধী অপরাধ : মৌলভীবাজারের চারজনের ফাঁসির আদেশ
নিজস্ব প্রতিবেদক: একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর থানার মো. আকমল আলী তালুকদারসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা ঘোষণা করেন।
আসামিরা হলেন- আকমল আলী তালুকদার (৭৬), আব্দুর নুর তালুকদার ওরফে লাল মিয়া (৬২), আনিছ মিয়া (৭৬) ও আব্দুল মোছাব্বির।
আসামিদের বিরুদ্ধে আনিত দুটি অভিযোগই আদালতে প্রমাণিত হয়েছে। প্রথম অভিযোগ ৬১ জনকে হত্যায় চারজনের মৃত্যুদণ্ড ও দ্বিতীয় অভিযোগে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
গত ২৭ মার্চ মামলায় যুক্তিতর্ক শেষ হলে রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখে আদেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর হায়দার আলী ও শেখ মুশফেক কবীর। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার। এছাড়া পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন আবুল হোসেন।








