দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল লিজিং
প্রচ্ছদ » Uncategorized » দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল লিজিং
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ১৮) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ পয়সা, আগের বছর একই সময়ে লোকসান ছিল ৬০ পয়সা।
গত জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা, আগের বছর একই সময়ে লোকসান ছিল ৬৫ পয়সা।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৫ পয়সা।








