পুঁজিবাজারের জন্য ইতিবাচক মুদ্রানীতি ঘোষণায় ডিএসইর অভিনন্দন

প্রচ্ছদ » Uncategorized » পুঁজিবাজারের জন্য ইতিবাচক মুদ্রানীতি ঘোষণায় ডিএসইর অভিনন্দন

dseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের (২০১৮-১৯) প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে। ঘোষিত মুদ্রানীতি পুঁজিবাজারকে কর্পোরেট গ্রাহক ও প্রবাসী বাংলাদেশীর কাছে আরো গ্রহণযোগ্য ও বিনিয়োগে আকৃষ্ট করবে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ ব্যাংককে আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

ডিএসই জানায়, ঘোষিত মুদ্রানীতিতে পুঁজিবাজারের প্রতি বাংলাদেশ ব্যাংকের সমর্থনের মাধ্যমে পুঁজিবাজারের সম্প্রসারণ তথা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

বিগত অর্থবছরের শেষের দিকে ব্যাংকগুলোর বাধ্যবাধকতামূলক বিধিবদ্ধ জমার অনুপাত বা সিআরআর এবং বাংলাদেশ ব্যাংক থেকে রোপা সুদহার কমিয়ে আনা হয়। এছাড়া সরকারি সংস্থাসমূহের তহবিলগুলো বেসরকারি ব্যাংকসমূহে রক্ষনের সুযোগ বৃদ্ধির মাধ্যমে বেসরকারি ব্যাংকগুলোর তারল্য প্রবাহে উন্নতি হয়। বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ঘাটতি পরিমিত রাখার জন্য রপ্তানি ও প্রবাসী বাংলাদেশীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স অন্তঃপ্রবাহ জোরদার করার পাশাপাশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ ও পুঁজিবাজারে বিনিয়োগ আকর্ষণ জোরদার করার বিষয়ে গুরুত্বারোপকে ডিএসই অভিনন্দন জানায়।

মুদ্রানীতিতে তারল্য প্রবাহ উন্নয়নের মাধ্যমে আর্থিক স্থিতিবস্থার সহায়তা করার প্রতি জোর দেয়া পুঁজিবাজারের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রসঙ্গে সম্প্রতিক সময়ে চীনের কনসোর্টিয়াম সাংহাই স্টক এক্সচেঞ্জ ও শেনজেন স্টক এক্সচেঞ্জের কৌশলগত বিনিয়োগের ফলে পুঁজিবাজারের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং উন্নয়ন তরান্বিত হবে। আর্থিক ব্যবস্থার প্রবৃদ্ধির ভারসাম্যের জন্য বন্ড মার্কেটকে আরো বৃহত্তর ভূমিকা রাখতে হবে যা বাংলাদেশ বিনিয়োগ এবং প্রবৃদ্ধির গতিপথকে উন্নত করবে।

পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে সারা বিশ্বে নীতি-সমর্থন এবং প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের যে বলিষ্ঠ ভূমিকা থাকে, ঘোষিত মুদ্রানীতিতে পুঁজিবাজারের জন্য বাংলাদেশ ব্যাংকের সে ধরনের ভূমিকাই রয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশ্বাস করে। এই মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে ব্যাংকিং খাতের পাশাপাশি পুঁজিবাজারকে প্রধান্য দেয়ার জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের পক্ষে থেকে ডিএসই বাংলাদেশ ব্যাংককে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০