চাঁদাবাজির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা

প্রচ্ছদ » Uncategorized » চাঁদাবাজির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা

Goruনিজস্ব প্রতিবেদক: আসন্ন কোরবানি উপলক্ষে বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামে আসা পশুবাহী ট্রাকে পুলিশের চাঁদাবাজির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা। শনিবার (১১ আগস্ট) চট্টগ্রাম নগরীর হালিশহরে জেলা পুলিশ লাইনে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পুলিশ সুপার বলেন, সামনের কোরবানিতে পশু পরিবহনের ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ শুনতে চাই না।যদি পশুবাহী কোনো ট্রাক থেকে পুলিশ সদস্যদের চাঁদা আদায়ের তথ্য পাওয়া যায় তাহলে কঠোর অাইনি ব্যবস্থা নেয়া হবে।

এসময় তিনি জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, এখন সবার হাতে হাতে স্মার্টফোন, এ ধরনের কোনো ঘটনা ঘটলে ছবি তুলে যেন আমাদের দেওয়া হয়। অনেক সময় পুলিশ সদস্যরা সরাসরি নন, দালালরাও চাঁদাবাজি করেন। সেই তথ্যও যদি আমরা পাই, তবে দোষীদের বিরুদ্ধে যথাযথ অাইনি পদক্ষেপ নেব।

মহাসড়কে কোনো ধরনের পশুর বাজার বসতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, মহাসড়কে কোনোভাবেই কোরবানির প্রাণির বাজার বসতে দেওয়া হবে না। তিন শিফটে আমাদের তিনহাজার পুলিশ সদস্য চব্বিশ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। হাইওয়ে পুলিশও আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এছাড়া সুনির্দিষ্ট তথ্য ছাড়া সড়কে কোরবানির গরু বোঝাই কোনো ট্রাক থামানো যাবে না। মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশকে এই বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০