পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সম্প্রতি আইপিও অনুমোদন পাওয়া সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি আগামীকাল ৩০ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওই দিন রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় এই লটারি অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, গত ২৯ জুলাই থেকে শুরু হয়ে এ আবেদন গ্রহন চলে ৫ আগষ্ট ২০১৮ পর্যন্ত। আইপিওতে মোট ৭৭২ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার আবেদন জমা পড়ে। এরমধ্যে সাধারন বিনিয়োগকারীরা ৪৭০ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকার, রেসিডেন্ট বাংলাদেশীরা ৪৯ কোটি ২০ লাখ ২৪ হাজার, আর নন রেসিডেন্ট বাংলাদেশীরা ৩৭ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকার আবেদন করেন। এছাড়া ইলিজিবল ইনভেস্টররা (এমএফ ও সিআইএস) ২০ কোটি ১০ লাখ টাকার এবং ইলিজিবল ইনভেস্টররা (এমএফ ও সিআইএস ব্যতিত) ১৯৫ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকার আবেদন করেন। সবমিলিয়ে কোম্পানিটিতে মোট ২৫ দশমিক ৭৬ গুন আবেদন জমা পড়ে।
জানা যায়, গত ১১ জুন বিএসইসির ৬৪৭তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি সাধারণ শেয়ার ইস্যু করে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থে সিলভা ফার্মাসিউটিক্যালস মেশনারিজ ও যন্ত্রপাতি ক্রয়, কারখানা ভবন নিমার্ণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এ টাকা ব্যয় করবে।
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে আর্থিক প্রতিবেদন অনুযায়ী পূনঃমূল্যায়ন ছাড়াই কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৬৪৮ টাকা। এছাড়া, ভারতি গড় হারে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৩ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।








