joya-dabiপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বেশ গতি নিয়ে চলছিল জয়া আহসানের ‘দেবী’ সিনেমার প্রচারনা। আসছে ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই ছবিটির মুক্তি পিছিয়েছে। আজ (২৮ আগস্ট) এর প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান জানালেন, ৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে না ছবিটি। ছবিটি মুক্তি পাবে আরও একমাস পরে।

জয়া আহসান বললেন, ছবিটি সরকারি অনুদান এবং আমার ‘সি-তে সিনেমা’র যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। তাই আমরা চাই ছবিটি আগে অনুদান কমিটির সদস্যরা দেখুক। সেন্সর বোর্ডের বিজ্ঞ জুরিবোর্ড দেখুক। তাদের মতামত পাবার পরপরই একটি ভালো দিন থেকে ‘দেবী’ মুক্তি দিতে চাই। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝি সময়ে বড় পর্দায় দেশের বড় বড় প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দেওয়ার ইচ্ছে আছে।

আগে পোস্টার ও টিজার প্রকাশ পেলেও ঈদ উৎসব উপলক্ষে ২৫ আগস্ট প্রকাশ পেয়েছে ছবিটির প্রথম গান। নাম ‘দোয়েল পাখি কন্যারে’। রাকিব হাসান রাহুলের লেখায় গানটি তৈরি করেছেন প্রীতম হাসান। কণ্ঠ দিয়েছেন মমতাজ।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত এই ছবিটি বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানের পাশাপাশি প্রযোজনা করেছে জয়া আহসানের প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’।

এতে মিসির আলি চরিত্রে চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ। আর ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। অভিনেত্রী জয়া আহসান প্রযোজিত এবং চিত্রনাট্যকার অনম বিশ্বাস পরিচালিত প্রথম ছবি এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০