পুঁজিবাজারের জন্য আজকের দিনটি ঐতিহাসিক দিন
প্রচ্ছদ » খেলা » পুঁজিবাজারের জন্য আজকের দিনটি ঐতিহাসিক দিন
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের জন্য আজকের দিনটি ঐতিহাসিক বলে মন্তব্য করেন ডিএসই এর চেয়ারম্যান
অধ্যাপক ড. আবুল হাশেম।
আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ডিএসই আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে প্রযুক্তিগত, পণ্য ও বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অংশীদার হওয়া চীনা কনসোর্টিয়াম প্রতিনিধি চি ওয়েনহাই।
চি ওয়েনহাই বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতা করবে শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ নিয়ে গঠিত চীনা কনসোর্টিয়াম। এক্ষেত্রে লেনদেনে প্রযুক্তিগত উন্নয়ন, পণ্যের উন্নয়ন ও বাজারের বিভিন্ন বিষয়ের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, চীনা কনসোর্টিয়াম গভীর গবেষণা ও পারস্পরিক পরামর্শের মাধ্যমে একটি আন্তরিক, সহযোগিতামূলক ও উভয়ের জন্য উপকারী কাজ করবে। আর ডিএসই ও চীনা কনসোর্টিয়াম উভয় দেশের পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডিএসই এর ২৫% শেয়ার চীনা কনসোর্টিয়াম শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ এর কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেছে ডিএসই।
একই সাথে ডিএসই এর একাউন্টে ৯৪৫ কোটি টাকা জমা হয়েছে। আজকে থেকে চীনা কনসোর্টিয়াম এর একজন প্রিতিনিধি জি ওয়েনহাই ডিএসই এর পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যোগদান করবেন।








