রানার অটোমোবাইলস : ৫০ টাকায় ৪৭ প্রস্তাব
প্রচ্ছদ » Uncategorized » রানার অটোমোবাইলস : ৫০ টাকায় ৪৭ প্রস্তাব
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বুক বিল্ডিং পদ্ধতিতে রানার অটোমোবাইলস লিমিটেডের শেয়ারের কাট-অফ প্রাইস নির্ধারণের জন্য নিলাম চলছে। গত সোমবার বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই নিলাম বুধবার পর্যন্ত (সন্ধ্যা ৭ টা) সর্বশেষ ১৯৩ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিড করেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার ৫০ টাকা দরে ৪৭ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রস্তাব করেছে।
এছাড়া আলোচিত সময়ে কোম্পানির নিলামে সর্বোচ্চ দর ৮৪ টাকা এবং সর্বনিম্ন দর ২৮ টাকায় প্রস্তাব করা হয়েছে। কোম্পানিটির বিডিং চলবে ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত।
Runner-Factory-gateকোম্পানির শেয়ার সর্বোচ্চ ৮৪ টাকা দরে ১ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১ লাখ ৪৮ হাজার ৮০০টি শেয়ার কেনার জন্য প্রস্তাব করেছে। যার মোট মূল্য ১ কোটি ২৪ লাখ ৯৯ হাজার ২০০ টাকা। এছাড়া সর্বনিম্ন ২৮ টাকা দরে ৬ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৬ লাখ ৭৩ হাজার শেয়ার কেনার জন্য প্রস্তাব করেছে। যার মোট মূল্য ৭ কোটি ৪৮ লাখ ৪৪ হাজার টাকা।
এদিকে, ৩২ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রস্তাব করেছেন ৫৫ টাকা, ১৯ জন প্রস্তাব করেছেন ৪০ টাকা এবং ১০ জন প্রস্তাব করেছেন ৮০ টাকা।
এর আগে গত ১০ জুলাই রানার অটোমোবাইলকে প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি বা বিডিংয়ের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জানা গেছে, রানার অটোমোবাইল লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে।
আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকায় কোম্পানিটি গবেষণা ও উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৩ টাকা ৩১ পয়সা।
আলোচ্য বছরে কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন পরবর্তী শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৫৫ টাকা ৭০ পয়সা। আর পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি ৪১ টাকা ৯৪ পয়সা।
উল্লেখ, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর রেজিস্টার টু দি ইস্যু হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।








