লাফিয়ে ট্রেনে উঠতে গিয়ে দুই যুবক চার খণ্ড

প্রচ্ছদ » Uncategorized » লাফিয়ে ট্রেনে উঠতে গিয়ে দুই যুবক চার খণ্ড

train shyletসিলেট প্রতিনিধি: সিলেট রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের একজনের বয়স ২২ এবং অন্যজনের বয়স ১৮। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জিআরপি থানা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম বলেন, রাত ১০টার দিকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় দুই যুবক লাফিয়ে ট্রেনে উঠতে যায়। এ সময় ট্রেনে উঠতে না পেরে ট্রেনের নিচে কাটা পড়ে দুইজন খণ্ডিত হয়ে মারা যায়। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা না গেলেও তারা সিলেট ক্বীন ব্রিজে রিকশা ঠেলতো বলে জানিয়েছেন ওসি জাহাঙ্গীর।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় দুই যুবক দৌড়ে এসে ট্রেনে উঠতে যায়। এ সময় ট্রেনে উঠতে না পেরে নিচে পড়ে দুই যুবক চার খণ্ড হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০