আজ কোনো লিমিট দেয়া হয়নি ৪ কোম্পানিকে

প্রচ্ছদ » Uncategorized » আজ কোনো লিমিট দেয়া হয়নি ৪ কোম্পানিকে

dseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার দেয়া হয়নি। ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়ার কারণে নিয়মানুযায়ী এসব কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো লিমিট দেয়া হয়নি। কোম্পানিগুলো হলো: দ্যা ইবনে সিনা ফার্মাসিটিক্যাল, লিগ্যাসি ফুটওয়্যার, বিএসআরএম স্টীল, বিএসআরএম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইবনে সিনা ফার্মাসিটিক্যাল লিমিটেড:
কোম্পানিটি ৩০ জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ স্টক এবং ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫.৯২ টাকা। যা এর আগের বছর একই সময় ছিল ৮.২৩ টাকা (রিস্টেটেড)।

এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৩.২১ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬.৭৬ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ নভেম্বর সকার সাড়ে ৯টায় ইম্মানুলস কনভেনশন সেন্টার, সিমান্ত স্কয়ার, ধানমন্ডি, ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড:
কোম্পানিটি ৩০ জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ স্টক এবং ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০১ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮.৯৮ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৩৯ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গণে, গাজীপুর অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

বিএসআরএম স্টীল লিমিটেড:
কোম্পানিটি ৩০ জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ও ১০ শতাংশ ক্যাশ সহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে। আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.২৭ টাকা। যা এর আগের বছর একই সময় ছিল ৪.৯৮ টাকা।

এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৭.৪৮ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৯০ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ ডিসেম্বর সকার সাড়ে ৯টায় স্মরণীকা কমিউনিটি সেন্টার, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

বিএসআরএম লিমিটেড:
কোম্পানিটি ৩০ জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ও ১০ শতাংশ ক্যাশ সহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে। আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১২.৯৫ টাকা। যা এর আগের বছর একই সময় ছিল ৩.৫৩ টাকা।

এছাড়া শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬৩.৭০ টাকা এবং শেয়ার প্রতি সমন্বিত কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩৭.৩৯ টাকা ঋনাত্নক।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ ডিসেম্বর দুপুর ১২টায় স্মরণীকা কমিউনিটি সেন্টার, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০