দেবিদ্বারে ভাইস চেয়ারম্যান সহ ১২ জামায়াত কর্মী আটক

প্রচ্ছদ » Uncategorized » দেবিদ্বারে ভাইস চেয়ারম্যান সহ ১২ জামায়াত কর্মী আটক

debidwar jamatপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মু.সাইফুল ইসলাম শহীদ সহ ১২ জামায়াত শিবিরের কর্মীকে গ্রেফতার করছে দেবিদ্বার থানা পুলিশ।

জানা যায়, গতকাল মঙ্গল বার রাত সাড়ে ৯ টায় দেবিদ্বার আগজর চাইনিজ হোটেলের ২য় তলায় জামায়াত শিবিরের কর্মীরা গোপন বৈঠক করার সংবাদ পেয়ে দেবিদ্বার-বিপাড়া সার্কেলের সিনিয়র এএসপি শেখ মোঃ শেলিম এর নেতৃত্বে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক(ওসি) তদন্ত সরকার আবদুল্লাহ আল মামুন, সার্কেল অফিসের ইন্সপেক্টর মোঃ জাফর ও দেবিদ্বার থানার এস আই খালেদ মোশারফ, এস আই কিবরীয়া সহ একদল পুলিশ ফোর্স ওই হোটেলে অভিযান চালিয়ে দেবিদ্বার থানা পুলিশ উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মু.সাইফুল ইসলাম শহীদ সহ ১১ জামায়াত শিবিরের কর্মীকে গ্রেফতার করে।

এসময় আটকৃত ১১ জামায়াত শিবিরের কর্মী হচ্ছে মোঃ আবু হানিফ সরকার (২৮), মোঃ নাছির সরকার (১৯), জিয়াদ বিন আহাদ (২১), মোঃ জাহিদ হাসান (১৯), মোঃ আরিফুল ইসলাম (১৯), মোঃ শরিফুল ইসলাম (১৮), মোঃ আলা উদ্দিন সরকার (২১), আবদুল করিম (১৮), সৌরভ আহাম্মেদ (১৮), মোঃ নাঈম সরকার (২৩) ও মোঃ রাকিবুল ইসলাম (১৮) উভয় একই উপজেলার হামলাবাড়ী গ্রামের।

এব্যাপারে দেবিদ্বার-বিপাড়া সার্কেলের সিনিয়র এএসপি শেখ মোঃ সেলিম জানান গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টায় দেবিদ্বার আগজর চাইনিজ হোটেলের ২য় তলার দক্ষিন পূবর্ পাশের কেবিনে উপজেলা জামায়াতের সেক্রেটারী মু.সাইফুল ইসলাম শহীদ তার কর্মীদের নিয়ে গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারার অপরাদে মামলা দায়ের পূর্বক বুধবার সকালে আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০