সরকারি প্রতিষ্ঠানের কত শতাংশ শেয়ার ছাড়া হবে- তা নিয়ে সিদ্ধান্তহীনতায় সরকার

প্রচ্ছদ » Uncategorized » সরকারি প্রতিষ্ঠানের কত শতাংশ শেয়ার ছাড়া হবে- তা নিয়ে সিদ্ধান্তহীনতায় সরকার

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রতিষ্ঠান পুঁজিবাজারে আসলে বাজারে কিছুটা স্বস্তি আসতে পারে বলে মনে করছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিন বলেন, সরকারি প্রতিষ্ঠানের কত শতাংশ শেয়ার বাজারে ছাড়া হবে- তা নিয়ে এখনও নীতিগতভাবে সিদ্ধান্তহীনতায় রয়েছে সরকার।

আজ রোববার মহাখালী ব্র্যাক সেন্টারে ‘জাতীয় বাজেট ২০১৭-১৮ সিপিডির সুপারিশমালা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

তিনি আরও বলেন, সরকারের হাতে থাকা শেয়ার বাজারে ছাড়ার ব্যাপারে এর আগে উদ্যোগ নেওয়া হলেও তার বাস্তবায়ন দেখা যায়নি।

সিপিডির নির্বাহী পরিচালক বলেন, বিনিয়োগকারীরা অনেক সময় কোম্পানির অডিট দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। তাই ফাইন্যাসিং রিপোর্টিং অ্যাক্ট বাস্তবায়ন খুবই জরুরি। লিস্টেড কোম্পানিগুলোর আয়-ব্যয় হিসাবে স্বচ্ছতা আনতে একটি কমিশন করা যেতে পারে। তা না হলে কোম্পানির ওপর মানুষের আস্তা তৈরি হওয়ার জায়গা দেখছি না।

আগামী বাজেটে পুঁজিবাজারের জন্য নির্দিষ্ট কোনো প্রস্তাব রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশীয় ও বিদেশি কোম্পানিকে পুঁজিবাজারে আনার ক্ষেত্রে নেওয়া পদক্ষেপ বাস্তবায়ন হয়নি। আগামী অর্থবছর আমরা এর বাস্তবায়ন দেখতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০