প্যাসিফিক ডেনিমসের ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » প্যাসিফিক ডেনিমসের ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা

pacificপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ১৪ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। আজ শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১.৭৩ টাকা (রিস্টেটেড)।

এছাড়া শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ০.৯২ টাকা এবং আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬.৬৫ টাকা। যা এর আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ০.৪৮ টাকা (রিস্টেটেড) এবং এনএভিপিএস ছিল ১৭.১২ টাকা(রিস্টেটেড)।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ ডিসেম্বর সকাল ১০টায় বাংলাদেশ শুটিং স্পটস ফেডারেশন, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ নভেম্বর।

উল্লেখ্য, কোম্পানিটি এর আগের বছর অর্থাৎ ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০