লেনদেনের শীর্ষে এস কে ট্রিমস
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে এস কে ট্রিমস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে এস কে ট্রিমস লিমিটেড। এদিন কোম্পানিটির ৩ হাজার ২৬৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ২৭ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কাট্টালি টেক্সটাইল। কোম্পানিটির ১৪ হাজার ৮৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি ৯৭ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে খুলনা পাওয়ার। কোম্পানিটির ৪ হাজার ৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি ৮৮ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, ইনটেক লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, পেনিনসুলা চিটাগাং, বিবিএস কেবলস, শাশা ডেনিমস, ইফাদ অটোস, সায়হাম কটন মিলস, অ্যাডভেন্ট ফার্মা, ফার্মা এইডস, সামিট পাওয়ার, মুন্নু সিরামিক, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সিলভা ফার্মাসিউটিক্যালস এবং মেঘনা পেট্রলিয়াম লিমিটেড।








