দর বাড়ার শীর্ষে ওরিয়ন ইনফিউশন

প্রচ্ছদ » সারাদেশ » দর বাড়ার শীর্ষে ওরিয়ন ইনফিউশন

Orion Pharmaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯৩ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ ৫৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৫৫৪ বারে ১২ লাখ ৭৬ হাজার ৬৯২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ২৯ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৭২৬ বারে ৪৬ লাখ ৭৭ হাজার ২৪৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৮৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস, ওয়াটা কেমিক্যাল, জেমনি সি, অ্যারামিট, সোনালী আঁশ, কোহিনুর কেমিক্যাল, ইউপিজিডিসিএল ও আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০