ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার লেনদেন

block-market-220x140পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের শুরুতে আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে কনফিডেন্স সিমেন্ট। কোম্পানির ৪ কোটি ৭৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। শাহজালাল ইসলামী ব্যাংক ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৯৩ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া বিবিএস কেবলস ২৭ লাখ, সিটি ব্যাংক ৬২ লাখ, ইস্টার্ন হাউজিং ১৪ লাখ ৪০ হাজার, এফএএস ফিন্যান্স অ্যান্ড ইনভেসমেন্ট ১২ লাখ ৮৬ হাজার, আইডিএলসি ফিন্যান্স লিমেটেড ৩৫ লাখ ৫০ হাজার, যমুনা ব্যাংক ১০ লাখ ২৮ হাজার, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ৮৫ লাখ ২৯ হাজার, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ৫২ লাখ ২০ হাজার, মুন্নু জুট স্টাফলারস লিমিটেড ১৯ লাখ ৯৫ হাজার, ওয়ান ব্যাংক লিমিটেড ২১ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল লিমেটেড ১০ লাখ ৪৫ হাজার, শাহজিবাজার পাওয়ার কোম্পনি ২০ লাখ ২৫ হাজার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ৩৫ লাখ, উত্তরা ব্যাংক ১ কোটি ৮ লাখ এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেড ৫৯ লাখ ২৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০